দর বৃদ্ধির শীর্ষে মনোস্পুল পেপার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১০-১৭ ১৫:৩০:৪৬
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৬৪ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩৬০ বারে ৬ লাখ ৭৬ হাজার ৬৮১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৮ কোটি ৭৬ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ফাইন ফুডসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ০৪ শতাংশ । কোম্পানিটি ৩ হাজার ৬২ বারে ৩৪ লাখ ৭৫ হাজার ৭৪৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২২ কোটি ২৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা রহিমা ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৫৩ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৩৭৬ বারে ৬ লাখ ৪৪ হাজার ৭৫৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ কোটি ৯৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইস্টার্ন ক্যাবলসের ৭.০৩ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্টসের ৫.৮০ শতাংশ,কেডিএস এক্সেসরিজের ৫.৭৫ শতাংশ,আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩.৮১ শতাংশ,বিডি থাই ফুডের ৩.৩৪ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ২.৮৭ শতাংশ এবং দেশ গার্মেন্টসের ২.৪১ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













