দর পতনের শীর্ষে এপেক্স ফুডস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১০-১৭ ১৫:৩৯:১৪
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এপেক্স ফুডস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১৩ দশমিক ৬৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৯১৩ বারে ৬ লাখ ৪৬ হাজার ৫৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ কোটি ৬৩ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে ফার ইস্ট নিটিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ১৩ দশমিক ০৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ২৭৪ বারে ৮৪ লাখ ১৭ হাজার ৮৭৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ কোটি ৬১ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা বিডিকমের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৭৩ বারে ২৫ লাখ ২৪ হাজার ৩১০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ কোটি ৫১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- নাভানা সিএনজির ৯.৫৫ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৯.১৯ শতাংশ, আজিজ পাইপসের ৯.০৪ শতাংশ, ফার ক্যামিকেলের ৮.৯৫ শতাংশ, পেনিনসুলারের ৮.৮৬ শতাংশ, আফতাব অটোর ৮.৮৪ শতাংশ এবং ইনডেক্স এগ্রোর শেয়ার দর ৮.৩২ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













