৮ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১০-১৯ ০৯:১৮:৫৯
গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রেনের একটি লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। এতে প্রায় ৮ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার সকাল সোয়া ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বুধবার (১৯ অক্টোবর) সকালে জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় উত্তরবঙ্গগামী মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ থাকে এবং মৌচার ও হাইটেক সিটিসহ কয়েকটি স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকে থাকে।
খবর পেয়ে উদ্ধারকর্মী দল এসে ট্রেনের বগি দুটি উদ্ধার করে। পরে বুধবার সকাল সোয়া ৮ থেকে ঢাকা উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













