লেনদেনের শীর্ষে বেক্সিমকো
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১০-১৯ ১৫:০২:১৯
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৭৮ কোটি ৮৩ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ৬৭ কোটি ৪ লাখ ৭৪ হাজার টাকার।
৫৮ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জেএমআই সিরিঞ্জ, এডিএন টেলিকম, পেপার প্রসিসিং, মনোস্পুল পেপার, সী-পার্ল হোটেল, বিডি ল্যাম্পস ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













