লভ্যাংশ দেবে না জিলবাংলা সুগার মিলস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১০-২০ ১৭:৩৩:০৩


পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি জিলবাংলা সুগার মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৮ টাকা ২৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১১৫ টাকা ৯৭ পয়সা।

এছাড়া, ২০২২ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) লোকসান দাঁড়িয়েছে ৯০৫ টাকা ৭০ পয়সা।

কোম্পানিটি আগামী ২৭ ডিসেম্বর ২০২২ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ