সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১০-২২ ১০:০৪:৩৪
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৯ লাখ ৭২ হাজার ৯৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৮৬ কোটি ৪১ লাখ ৭৫ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের ২ কোটি ৫৯ লাখ ১২ হাজার ৯০২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ৩৪৮ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ২ কোটি ৬৯ লাখ ৭১ হাজার ১২৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৩৫ কোটি ৫০ লাখ ২৩ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২১৬ কোটি ৬৬ লাখ ৫৯ হাজার টাকার, জেএমআই সিরিঞ্জের ১৫৪ কোটি ৪৬ লাখ ১৩ হাজার টাকার, জেএমআই হসপিটালের ১৪৭ কোটি ৬৩ লাখ ৪৬ হাজার টাকার, পেপার প্রসেসিংয়ের ১১৪ কোটি ৫২ লাখ ৮২ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১১১ কোটি ৪৫ লাখ ৭৭ হাজার টাকার, কেডিএস এক্সেসরিজের ১১০ কোটি ২০ লাখ ৫ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ১০৯ কোটি ৬৫ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













