বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠিয়েছে ওয়ালটন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১০-২৩ ১৯:৩২:৩৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি বিনিয়োগকারীদের সর্বশেষ বছরের জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের পাঠিয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এর মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে এই টাকা জমা করা হয়েছে। বিও হিসাবে ব্যাংক হিসাব নম্বারের উল্লেখ নেই অথবা নম্বারে ভুল আছে কিংবা রাউটিং নম্বার নেই এমন বিনিয়োগকারীদের লভ্যাংশের টাকা বিও হিসাবে দেওয়া ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল ওয়ালটন। সাধারণ বিনিয়োগকারীদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল। আর কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ঘোষণা করা হয়েছিল ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ