দর বৃদ্ধির শীর্ষে নাভানা ফার্মা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১০-২৪ ১৫:৪৫:১৭
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নাভানা ফার্মা লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১৩ বারে ৬৮৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বিবিএসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৯০ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৬৫৫ বারে ২৯ লাখ ৩৮ হাজার ১৭৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৬৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এডিএন টেলিকমের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ১১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭২২ বারে ১৬ লাখ ২১ হাজার ৫৮৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ কোটি ৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ৪.৩১ শতাংশ, ইন্দোবাংলা ফার্মার ২.৯৪ শতাংশ, ইসলামি ইন্সুরেন্সের ২.১৮ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১.৭৮ শতাংশ, সী-পার্ল হোটেলের ১.৬৬ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ১.০৮ শতাংশ এবং লাভেলো আইসক্রীমের ১.০৫ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













