লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-১০-২৬ ১৪:৪৪:৪৪


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৭২ কোটি ২০ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৩৪ লাখ ৮৯ হাজার টাকার।

৩৭ কোটি ৪৩ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে সী-পার্ল হোটেল লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং, ইস্টার্ন হাউজিং, ইন্ট্রাকো সিএনজি, জেএমআই হসপিটাল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিডিকম এবং এডিএন টেলিকম লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস