লেনদেনের শীর্ষে সোনালী পেপার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১০-২৭ ১৪:২৯:০৬


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১২৬ কোটি ৪৬ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকোর শেয়ার লেনদেন হয়েছে ৬৪ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার টাকার।

৫১ কোটি ৮০ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইন্ট্রাকো সিএনজি, সী-পার্ল হোটেল, সিনোবাংলা, ইস্টার্ন হাউজিং, পেপার প্রসেসিং, মনোস্পুল পেপার ও কেডিএস এক্সেসরিজ লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস