বিডি থাই ফুডের ইজিএম ১৪ ডিসেম্বর

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-১০-২৭ ১৫:১২:১৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বিডি থাই ফুড লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) ১৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় ডিজিটাল প্লাটফর্মে ইজিএম অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ৯ মে অনুষ্ঠিত ইজিএমে শেয়ারহোল্ডাররা কোম্পানিটির আইপিওর অর্থ যন্ত্রপাতি কোনার কাজে ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছিল। বর্তমানে বৈশ্বিক মূল্য বৃদ্ধি এবং ডলারের মূল্য বৃদ্ধির কারণে কোম্পানিটি আইপিওর অর্থ ব্যবহার প্রক্রিয়া পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটি আরও জানায়, বিডি থাই ফুড অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১০০ কোটি টাকা থেকে ১৩০ কোটি টাকা পরযন্ত মূলধন বাড়াবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস