নির্বাচন কমিশন গঠন করলো ডিএসই

সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-১০-২৭ ১৯:১০:৩৩


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সংঘস্মারকের ১৪০ অনুচ্ছেদ অনুযায়ী এবছর দুইজন শেয়ারহোল্ডার পরিচালক অবসর গ্রহণ করবেন। তাদের স্থলে দুইজন ডিএসইর পর্ষদে যুক্ত করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা করার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠন করেছে ডিএসইর পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র মতে, সংঘস্মারকের বিধান অনুযায়ী, দুজন পরিচালক অবসর গ্রহণের ফলে শূন্য হওয়া দুটি পরিচালক পদে নির্বাচনের লক্ষে হাইকোর্ট ডিভিশনের বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ আব্দুস সামাদকে চেয়ারম্যান ও মোরশেদ সিকিউরিটিজ লি.এর ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান আজিজুর রহমান এবং স্টক অ্যান্ড বন্ড লি.-এর পরিচালক মোহাম্মদ এ হাফিজ-কে সদস্য করে একটি নির্বাচন কমিশন গঠন করে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর