সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে নাভানা ফার্মা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১০-২৯ ১২:১২:৫৭


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৪৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৪ লাখ ৯৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ লাখ ৯৮ হাজার ৮০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ২১ দশমিক ৮৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৫ কোটি ৫২ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ১০ লাখ ৪৪ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সিনো বাংলার শেয়ার দর বেড়েছে ২১ দশমিক ৮৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪৩ কোটি ৮৩ লাখ ৫৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৭৬ লাখ ৭১ হাজার ৮০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–সী পার্লের ২১.০৬ শতাংশ, এডিএন টেলিকমের ১৮.৯১ শতাংশ, ইন্ট্রাকোর ১৩.২৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১২.২৯ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১২.০২ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ১১.৫২ শতাংশ এবং বসুন্ধরা পেপারের শেয়ার দর ১০.৮১ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস