লেনদেনের শীর্ষে নাভানা ফার্মা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১০-৩০ ১৫:১৫:৪৩


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৬৫ কোটি ১২ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকোর শেয়ার লেনদেন হয়েছে ৫৩ কোটি ৯৪ লাখ ২৯ হাজার টাকার।

৪৪ কোটি ৫২ লাখ ২৬ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ফার্মা, সী-পার্ল হোটেল, ইন্ট্রাকো সিএনজি, বসুন্ধরা পেপার, পেপার প্রসেসিং, সোনালী পেপার, ইস্টার্ন হাউজিংও কেডিএস এক্সেসরিজ লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস