সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ডের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১০-৩০ ২০:২৫:১৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড এর প্রথম ত্রৈমাসিক অনিরীক্ষিত হিসাব ৩০ শে সেপ্টেম্বর ২০২২ সালের অনুমোদন করা হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড এর ট্রাস্টি সভায় এ অনুমোদন দেওয়া হয় ।
সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড এর ৩০ শে সেপ্টেম্বর ২০২২ সালের প্রথম ত্রৈমাসিকের অনিরীক্ষিত হিসাব অনুযায়ী ফান্ডের সকল সম্পদ ও দায় বিবেচনা করে, ফান্ডটির নীট সম্পদের মূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ৬৯৬,২৫০,৪৮২.০০ টাকা এবং বাজারমূল্যে ৮১০,৪৪৫,৯৮৩.০০ টাকা।
অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিট প্রতি নীট সম্পদমূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ১০.৪১ টাকা এবং বাজারমূল্যে ১২.১২ টাকা, নীট লাভ ৬,৯১৬,২৫৩.০০ টাকা এবং ইউনিট প্রতি আয় ০.১০ টাকা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














