লেনদেনের শীর্ষে বসুন্ধরা পেপার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১০-৩১ ১৪:৫৯:৩১
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৫২ কোটি ৫৭ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকোর শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৮৪ লাখ ১৮ হাজার টাকার।
ওরিয়ন ফার্মার ৩৭ কোটি ৬২ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সী-পার্ল হোটেল, কেডিএস এক্সেসরিজ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আনোয়ার গ্যালভানাইজিং, জেনেক্স ইনফোসিস ইস্টার্ন হাউজিং এবং সোনালী পেপার লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













