আয় বেড়েছে মালেক স্পিনিং এর

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১১-০৮ ০৮:৪০:৫২


পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই সময়ে কোম্পানির আয় আগের তুলনায় বেড়েছে।

সোমবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, প্রথম প্রান্তিকে (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২‌১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮৭ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ১৬ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিলো ৩৫ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৫০ টাকা ১২ পয়সা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ