সূচকের পতনে ৫০০ কোটির ঘরে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-১১-১৫ ১৫:২১:০০
ঢাকা স্টক এক্সচেঞ্জে( ডিএসই) মঙ্গলবার (১৫ নভেম্বর) সূচকের পতনের পাশাপাশি লেনদেনও কমেছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৫ দশমিক ১৬ শতাংশ কমে ৬ হাজার ২১৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ১১ দশমিক ৩০ শতাংশ কমে ১ হাজার ৩৪৭ পয়েন্টে, ডিএস৩০ সূচক ১৫ দশমিক ৫৩ শতাংশ কমে ২ হাজার ১৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩১৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ২৪ কোম্পানির। দরপতন হয়েছে ৬১ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
ডিএসইতে মোট ৫৬০ কোটি ৯৩ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৭১৪ কোটি ৪২ লাখ টাকা।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













