দর পতনের শীর্ষে আলহাজ্ব টেক্সটাইল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১১-২২ ১৬:২৭:২৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২২ নভেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬টির বা ১.৯২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে আলহাজ্ব টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবসে আলহাজ্ব টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩৫.৩০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩২.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ২.২১ শতাংশ কমেছে। এর মাধ্যমে আলহাজ্ব টেক্সটাইল ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী আঁশের ১.২৯ শতাংশ, বাটা সু‘র ১.২৩ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১.১০ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ০.৭৬ শতাংশ এবং মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার দর ০.৪৯ শতাংশ কমেছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














