দরপতনের শীর্ষে এইচআর টেক্সটাইল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১১-২৩ ১৬:১৪:৩৪
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর দর পতনের প্রথম অবস্থানে আছে এইচআর টেক্সটাইল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার (২৩ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ দশমিক ১০ শতাংশ। ফলে ডিএসইর টপটেন লুজারের তালিকার প্রথম অবস্থানে রয়েছে এইচআর টেক্সটাইল লিমিটেড।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা এডিএন টেলিকম লিমিটেডের শেয়ার দর কমেছে ৮ দশমিক ২৪ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেডের শেয়াদর কমেছে ৭ দশমিক ২৬ শতাংশ।
ক্ষতির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- জেমিনি সি ফুড লিমিটেড, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইজেনারেশন লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














