সূচকের পতনে চলছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১১-২৪ ১১:৪৬:১৯
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, আজ লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট কমে ৬ হাজার ১৯৯ পয়েন্টে অবস্থান করছিল। আর ডিএসই শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৪৭ ও ২১৮১ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে মোট ১১৮ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।
আজ লেনদেন হওয়া কোম্পানিগুলো শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২৪টির, কমেছে ৪৮টির। আর অপরির্বতিত রয়েছে ১৭৪টি কোম্পানির শেয়ারের দর।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













