দর বৃদ্ধির শীর্ষে আমরা নেটওয়ার্ক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১১-২৭ ১৬:০৫:১৭
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে আমরা নেটওয়ার্ক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২৭ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। ফলে ডিএসইর টপটেন গেইনারের তালিকার প্রথম অবস্থানে রয়েছে আমরা নেটওয়ার্ক লিমিটেড।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা অ্যাপেক্স ফুডস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৬৩ শতাংশ।
দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- বিডিকম অনলাইন লিমিটেড, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জেমিনি সি ফুড লিমিটেড।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














