সূচকের পতনে চলছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১১-২৮ ১১:৪৯:০৪
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে ৬ হাজার ২১৩ পয়েন্টে অবস্থান করছিল। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৫৯ ও ২১৯৬ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে মোট ১৬৯ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।
আজ লেনদেন হওয়া কোম্পানিগুলো শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৬টির, কমেছে ৬৪টির। আর অপরির্বতিত রয়েছে ১৫৭টি কোম্পানির শেয়ারের দর।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













