দর পতনের শীর্ষে বসুন্ধরা পেপার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১১-২৮ ১৬:০২:০৯
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর দর পতনের প্রথম অবস্থানে আছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার (২৮ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর কমেছে ১০ শতাংশ। ফলে ডিএসইর টপটেন লুজারের তালিকার প্রথম অবস্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিস লিমিটেডের শেয়ার দর কমেছে ৯ দশমিক ৭৮ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের শেয়াদর কমেছে ৯ দশমিক ৭১ শতাংশ।
ক্ষতির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইস্টার্ন হাউজিং লিমিটেড, বিডিকম অনলাইন লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আমরা টেকনোলজিস লিমিটেড, আমরা নেটওয়ার্ক লিমিটেড।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














