সহযোগী কোম্পানিতে ২২৫ কোটি টাকা বিনিয়োগ করবে ইফাদ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১১-২৮ ১৬:৩৯:২০
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোসের পরিচালনা পর্ষদ কুপন বেয়ারিং বন্ডে সংশোধন আনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির কুপন বেয়ারিং বন্ডের ৩০০ কোটি টাকার মধ্যে ২২৫ কোটি টাকা বিনিয়োগ করবে ইফাদ মাল্টিপ্রডাক্টস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, বন্ডের বাকী ৭৫ কোটি টাকা কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে ব্যবহার করা হবে।
কোম্পানিটি ৩৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বন্ড ইস্যুর প্রস্তাবে সংশোধন আনবে। আগামী ১৮ ডিসেম্বর দুপুর ১২টায় কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য বিশেষ ব্যবসাটি উপস্থাপন করা হবে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের(বিএসইসি) চূড়ান্ত অনুমোদনের পর কোম্পানিটি এই সংশোধন আনতে পারবে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














