সূচকের উত্থানে চলছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১১-৩০ ১২:০৯:৪১


সপ্তাহের চতুর্থত কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (৩০ নভেম্বর) সূচকের উত্থানে মধ্য দিয়ে লেনদেন চলছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, আজ লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৪ পয়েন্টে অবস্থান করছিল। আর ডিএসই শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৬০ ও ২২০৩ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে মোট ১২০ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।

আজ লেনদেন হওয়া কোম্পানিগুলো শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৪৫টির, কমেছে ২৬টির। আর অপরির্বতিত রয়েছে ১৭১টি কোম্পানির শেয়ারের দর।

এনজে