অ্যাপেক্স ফুটওয়্যারের বোনাস বিওতে প্রেরণ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১১-৩০ ১২:১৫:১৩
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন ,২০২২ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচ্য বছরে অ্যাপেক্স ফুটওয়্যার ৪৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














