সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১২-০১ ১১:৪১:০৪
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, আজ লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৪৫ পয়েন্টে অবস্থান করছিল। আর ডিএসই শরিয়াহ্ সূচক এবং ডিএসই-৩০ সূচক সমান ১ পয়েন্ট করে কমে যথাক্রমে ১৩৬৯ ও ২২১২ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে মোট ১৯১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।
আজ লেনদেন হওয়া কোম্পানিগুলো শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ১৯টির। আর অপরির্বতিত রয়েছে ১৬১টি কোম্পানির শেয়ারের দর।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













