সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১২-০৪ ১২:০২:৫২
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১ টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৪২ পয়েন্টে। আর ডিএসইএস শরিয়াহ্ সূচক অপরিবর্তিত থেকে অবস্থান করছে ১ হাজার ৩৭০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১৫ পয়েন্টে। এই সময়ের মধ্যে মোট ১২২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।
আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৪৬ টির, কমেছে ৩৭ টির। আর অপরিবর্তিত রয়েছে ১৬০টি কোম্পানির শেয়ার দর।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













