সূচকের পতনে লেনদেন চলছে
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১২-০৫ ১১:৫১:২১
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, আজ লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১ টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গত দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১৯ পয়েন্টে। আর ডিএসইএস শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩২১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০২ পয়েন্টে। এই সময়ের মধ্যে মোট ১১২ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।
আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ২৮ টির, কমেছে ৫৪ টির। আর অপরিবর্তিত রয়েছে ১৬৬টি কোম্পানির শেয়ার দর।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













