নাম পরিবর্তন হচ্ছে হামিদ ফেব্রিক্সের

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-১২-০৭ ১১:২৮:১৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি হামিদ ফেব্রিক্স লিমিটেডের বোর্ড সভা নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি হামিদ ফেব্রিক্স লিমিটেডের পরিবর্তে হামিদ ফেব্রিক্স পিএলসি নাম রাখবে। আগামী ২৯ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নাম পরিবর্তনের বিষয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে সম্মতি নেওয়া হবে।

এরপর বিএসইসির সম্মতি সাপেক্ষে কোম্পানিটি নাম পরিবর্তন করতে পারবে কোম্পানিটি।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস