৪ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-১২-০৮ ১১:২৯:০২
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়ের পর তা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি তিনটি হলো: ইউনিয়ন ক্যাপিটাল, ইস্টার্ন ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স ও সিনো বাংলা।
জানা গেছে, ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর) ইউনিয়ন ক্যাপিটাল, ইস্টার্ন ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে।
ইউনিয়ন ক্যাপিটালের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এ-’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-৩। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
ইস্টার্ন ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএএ’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-১। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এই রেটিং নির্ণয় করা হয়েছে।
জনতা ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ+’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-২। ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত পাশাপাশি গুণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) রেটিংস অনুযায়ী সিনো বাংলার দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এ’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-৩’। ৩০ জুন ২০২২ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ সেপ্টেম্বর ২০২২ সমাপ্ত অনিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














