৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১২-১৯ ১০:৩৯:২৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানি তিনটি হলো: ম্যাকসন্স স্পিনিং, মেট্রো স্পিনিং এবং ওয়ালটন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানি তিনটির মধ্যে ম্যাকসন্স স্পিনিং ও মেট্রো স্পিনিংয়ের আলফা ক্রেডিট রেটিং লিমিটেড এবং ওয়ালটনের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।
ম্যাকসন্স স্পিনিংয়ের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘বিবিবি’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-৩। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
মেট্রো স্পিনিংয়ের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘বিবিবি+’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-৩। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এই রেটিং নির্ণয় করা হয়েছে।
ওয়ালটনের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএএ’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-১। ২০২২ সালের ৩ ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত পাশাপাশি গুণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














