প্রাইম ইসলামী লাইফের বোর্ড সভা ১১ জানুয়ারি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-০৪ ১৬:১২:০৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রাইম ইসলামী লাইফের লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। একই সভায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














