বীমা মূল্যায়ন প্রতিবেদন পায়নি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১২ ১১:৫৭:৫৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কাছে এখনও বীমা মূল্যায়ন প্রতিবেদন আসেনি। যার কারণে কোম্পানিটি বোর্ড সভায় লভ্যাংশ সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করেনি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত বুধবার কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কোম্পানিটির মূল্যায়ন প্রতিবেদন হাতে না আসায় কোম্পানিটি কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করতে পারেনি।

মূল্যায়ন প্রতিবেদন  পাওয়ার পর লভ্যাংশ, রেকর্ড ডেট, বার্ষিক সাধারণ সভার সময়, তারিখ ও ভেন্যু সংক্রান্ত তথ্য জানানো হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস