বৃটিশ আমেরিকান টোব্যাকোর চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-০৯ ১১:১৯:০৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি) ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০০ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে।
ডিএসই এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি গত বছরের ৩১ অক্টোবর ১০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল। যা ইতোমধ্যে পরিশোধ করেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ টাকা ১০ পয়সা । আগের বছর ইপিএস হয়েছিল ২৭ টাকা ৭২ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল টাকা পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০২ মার্চ ২০২৩।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














