“লাভেলো ডে” উদযাপন
সান বিডি ডেস্ক আপডেট: ২০২৩-০২-১৫ ১৯:২৬:৩৬
“সমৃদ্ধির পথে আমরা একসাথে” এই প্রতিপাদ্য নিয়ে লাভেলো ডে ও পার্টনার্স মিট ২০২৩ উদযাপিত হয়েছে। সম্প্রতি ময়মনসিংহ ভালুকায় লাভেলো ফ্যাক্টরিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিবারের মতো এবারও ১৪ ফেব্রুয়ারি জন্মদিন উপলক্ষে লাভেলো আয়োজন করেছিল এক ভিন্নধর্মী মিলন মেলা।
এইবারের আয়োজন ছিল সারা দেশের সকল পরিবেশক ও বিক্রয় কর্মীদের নিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৌফিকা ফুড্স এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির চেয়ারম্যান দাঁতিন’ শামিমা নার্গিস হক, ব্যবস্থাপনা পরিচালক দাঁতো’ ইঞ্জিনিয়ার মোঃ একরামুল হক এবং কোম্পানির সকল কর্মকর্তা ও কর্মচারীগণ।
অনুষ্ঠানের মূল বক্তব্য প্রদান করেন ব্যবস্থাপনা পরিচালক দাঁতো’ ইঞ্জিনিয়ার মোঃ একরামুল হক। উনার বক্তব্যে উনি গত বছরের সফলতার জন্য সকল পরিবেশক ও বিক্রয়কর্মীদের সাধুবাদ জানান এবং এই বছরের টার্গেট নির্ধারণ সহ যাবতীয় সহায়তা প্রদান করার আশ্বাস প্রদান করেন।
এরপর মধ্যাহ্নভোজের মাধ্যমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














