জেনারেশন নেক্সটের কর্পোরেট পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-০৩-০১ ১৪:০৮:৪৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের জেনারেশন নেক্সটের কর্পোরেট পরিচালক এ. জে. কর্পোরেশন লিমিটেড শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির পরিচালক ৫ লাখ ১৯ হাজার ক্রয় করেছেন। ডিএসইর মাধ্যমে বর্তমান বাজার মূল্যে ব্লক মার্কেটে এ শেয়ার ক্রয় করেছেন কর্পোরেট পরিচালক। এর আগে তিনি ২৩ ফেব্রুয়ারি তিনি শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।

সানবিডি/ এসকেএস