নাম পরিবর্তন করবে সাউথবাংলা ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-০৩-০১ ১৫:৪১:৫৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সাউথবাংলা ব্যাংকের পরিচালনা বোর্ড নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি সাউথবাংলা এগ্রিকালচারাল কমার্স ব্যাংকের পরিবর্তে ‘এসবিএসি ব্যাংক পিএলসি’ নাম রাখবে। এ কারণে প্রতিষ্ঠানটির সংঘস্বারকে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়া ব্যাংকটি অনুমোদিত মূলধন বাড়াবে। ব্যাংকটি ১ হাজার কোটি টাকা থেকে ২ হাজার কোটি টাকা পর্যন্ত মূলধন বাড়াবে। প্রতিষ্ঠানটি রেকর্ড তারিখ এবং সভা সংক্রান্ত তথ্য পরবর্তী নোটিসের মাধ্যমে জানাবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














