জমি ক্রয় করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-০৩-০২ ১১:১৮:০২
পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ৮৬ ডেসিমেল জমি কিনবে। জমি কিনতে কোম্পানিটির মোট ২ কোটি ৭৫ লাখ ২০ হাজার টাকা ব্যয় হবে। এই জমি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অবস্থিত। কোম্পানিটির বিস্কুট এবং কনফেকশনারি ইউনিটের পিছনে অবস্থিত। রেজিস্ট্রেশন চার্জ ও অন্যান্য খরচসহ কোম্পানিটির আরও ২৮ লাখ ৮৯ হাজার ৬০০ টাকা ব্যয় হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














