ফ্রোজেন ফুড কোম্পানির সাথে জেমিনি সী’র চুক্তি

সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৩-০৭ ১৪:০৯:০৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সী ফুড লিমিটেড জার্মানভিত্তিক ফ্রোজেন ফুড কোম্পানি“লেংক ফ্রোজেন ফুডস (এশিয়া) কোম্পানি র সাথে চুক্তি করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জনা গেছে, কোম্পানিটির হেড অফিস থাইল্যান্ডে অবস্থিত। গত ৫ মার্চ জেমিনি সীর কর্পোরেট অফিস ধানমন্ডিতে কোম্পানি দুইটির মধ্যে চুক্তি সই হয়।

চুক্তি অনুযায়ী, জেমিনি সী ফুড চিংড়ির কাঁচামাল প্রক্রিয়া করবে লেঙ্কের জন্য। কোম্পানিটি লেঙ্কের কাছ থেকে অগ্রিম ১০০ শতাংশ চিংড়ির মূল্য নেবে। দুই কোম্পানিই চুক্তি অনুযায়ী বিশ্বব্যাপী ব্যবসা সম্প্রসারণের জন্য কাজ করবে। চিংড়ি রপ্তানির মাধ্যমে জেমিনির ৫০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব বাড়বে এবং উৎপাদন খরচ কমাবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস