সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-০৩-১১ ১২:৪৬:৫৫


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ২২.৩০ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটি সর্বমোট ১ কোটি ৯৬ লাখ ৩৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৯ লাখ ৯ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এডিএন টেলিকম লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির সর্বোচ্চ দর বেড়েছে ১৮ দশমিক ০৯ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১০৫ কোটি ৩৬ লাখ ৭৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৬ কোটি ৩৪ লাখ ১৮ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ণ হাউজিং লিমিটেড। সপ্তাহে কোম্পানিটির সর্বোচ্চ দর বেড়েছে ১৬ দশমিক ৫৪ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১১০ কোটি ৫৯ লাখ ৪৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৭ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিটি জেনারেল ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন, ইনটেক লিমিটেড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

এনজে