ব্যবসা পুনর্গঠন করবে লিন্ডে বিডি

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-০৩-১৩ ১১:৫৮:০১


পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি লিন্ডে বিডি লিমিটেড পৃথককরণ প্রক্রিয়ার মাধ্যমে গ্যাস ও হার্ড পণ্য ব্যবসা পুনর্গঠন ও পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানি আইনের বিধান অনুসারে হাইকোর্টের জন্য এ বিষয়ে একটি খসড়া জমা দিয়েছে।কোম্পানিটি বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে নতুন ব্যবসা করতে পারবে। লিন্ডে বিডি উচ্চ আদালত এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সম্মতি পেলে গ্যাস ও হার্ড পণ্য ব্যবসার জন্য সহযোগী প্রতিষ্ঠান গঠন করবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস