মাগুরা পেপারের সঙ্গে একীভূত হবে পেপার প্রসেসিং
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-১৩ ১২:০৭:০৮
পুঁজিবাজারে পেপার প্রসেসিং খাতে তালিকাভুক্ত কোম্পানি পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড মাগুরা পেপারের সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, উচ্চ আদালতের অনুমতি সাপেক্ষে কোম্পানিটির পরিচালনা পর্ষদ একীভূতকরণের খসড়া অনুমোদন করেছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসই), ক্রেডিটরস, ব্যাংক এবং অন্যান্য সংস্থার অনুমোদন সাপেক্ষে কোম্পানি দুইটি একীভুত হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














