এসিআই লিমিটেডের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-১৫ ১৪:১২:২১
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এসিআই লিমিটেডের উদ্যোক্তা পরিচালক এসিআই ফাউন্ডেশন শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এই উদ্যোক্তা কোম্পানির ১ লাখ ৩৫ হাজার শেয়ার ক্রয় করবে। এসিআই ফাউন্ডেশন মোট শেয়ারের মধ্যে ১ লাখ ৪ হাজার শেয়ার ব্লক মার্কেট এবং ৩১ হাজার শেয়ার পাবলিক মার্কেটে কিনবে।
এই উদ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














