জমি ক্রয় করবে যমুনা ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-০৩-১৬ ১১:০২:২৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যাংকটি ১১০ কাঠা জমি কিনবে। জমি কিনতে ব্যাংকটির রেজিস্ট্রেশন চার্জ ও অন্যান্য খরচ বাদে মোট ১৩৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয় হবে। এই জমি ঢাকার খিলক্ষেতের ডুমনি মৌজার চায়না বাংলা এগ্রো ফিডে অবস্থিত। নিয়ন্ত্রক সংস্থা থেকে প্রয়োজনীয় অনুমোদন প্রাপ্তির পর ব্যাংকটি জমি কিনতে পারবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














