২ কোম্পানির মঙ্গলবার লেনদেন বন্ধ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-২০ ১৩:৩৩:৪৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্স ও ফু-ওয়াং ফুড লিমিটেডের শেয়ার লেনদেন মঙ্গলবার বন্ধ থাকবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার কোম্পানি ২টির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানি ২টি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে মঙ্গলবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ২টি। বুধবার কোম্পানি ২টির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














