সালভো কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-০৩-২৯ ১২:০৩:০৮
পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড। সালভো কেমিক্যালের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘বিবিবি+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ৩’।
সালভো কেমিক্যালের ৩০ জুন, ২০২২ এবং ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত সময়ের নিরিক্ষিত এবং অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














