দর বৃদ্ধির শীর্ষে ইনটেক

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-০৩-২৯ ১৪:৩৬:৪৪


সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৫৭০ বারে ৫ লাখ ২৭ হাজার ৫৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৮১ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সমতা লেদারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ । কোম্পানিটি ৩২৭ বারে ১ লাখ ৬৩ হাজার ২৭০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ১১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা হাক্কানি পাল্পের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৩ বারে ৩ লাখ ২৮ হাজার ২১২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইনফরমেশন সার্ভিসেসের ৯.৯৫ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৯.৮৮ শতাংশ, সিনোবাংলার ৯.৮৬ শতাংশ, মিরাকেল ইন্ডস্ট্রিজের ৯.৮৩ শতাংশ, জিকিউ বলপেনের ৯.৫৪ শতাংশ, সামরিতা হসপিটালের ৮.৪৪ শতাংশ এবং এপেক্স ট্যানারির ৮.২২ শতাংশ দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস