রোববার স্পট মার্কেটে যাচ্ছে বিডি ফাইন্যান্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৩-৩০ ১৩:৩৩:১২
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বিডি ফাইন্যান্স লিমিটেড রোববার স্পট মার্কেটে যাচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ৪ এপ্রিল, মঙ্গলবার কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা ( এজিএম) লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের ২ ও ৩ এপ্রিল স্পট মার্কেটে হবে এ কোম্পানিটির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ৪ এপ্রিল, মঙ্গলবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














